বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে গৃহবধূর ঘর থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার, আটক-২

রাজৈরে গৃহবধূর ঘর থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার, আটক-২

0

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা (গাং পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। তিনি মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা গৃহবধূ সনিয়া বেগম(২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর যাবত স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়ায় সনিয়া। পরে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে শাহজালাল। এর কয়েক ঘন্টা পর সনিয়ার ঘরে শাহজালালের মৃত্যুর ঘটনা টের পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম(২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক