মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
তিউনিসিয়ায় মাফিয়ার হাতে বন্দী টেকেরহাটের সায়েম,২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

তিউনিসিয়ায় মাফিয়ার হাতে বন্দী টেকেরহাটের সায়েম,২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

0

আকাশ আহম্মেদ সোহেল: বাংলাদেশ থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের হাতে আটক হয় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকার ইকবাল হোসেনের (টিটু) ছেলে সায়েম মিয়া(২০)। তাকে তিউনিসিয়ার পাহাড়ে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে মাফিয়া দালালরা। ইতোমধ্যে দালালের হাতে চুক্তির ১০ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এখন ছেলেকে মুক্ত করতে দালালদের চাপে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে রাজৈর থানায় লিখিত অভিযোগ করেছেন সায়েমের অসহায় বাবা লন্ড্রী দোকানী ইকবাল।

জানা যায়, স্বপ্ন পূরণের আসায় পাঁচ মাস আগে সাগরপথে অবৈধভাবে ইউরোপের দেশ ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সায়েম। স্বপ্নের দেশে পৌঁছানোর জন্য রাজৈর উপজেলার মধ্য বদরপাশা গ্রামের মো.আরিফ হাওলাদার, খবির হাওলাদার, ফটিক হাওলাদার, হোসনেয়ারা ও কালকিনি উপজেলার পশ্চিম আলীপুরের মো.মেহেদী হাসান শেখের সাথে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুক্তিতে রওনা করেন তিনি । এরমধ্যে চুক্তির ১০ লক্ষ ৫০ হাজার টাকা দালালের কাছে জমা দেওয়া হয়। এর কয়েকমাস পরে তিউনিসিয়ার মাফিয়াদের হাতে আটক হয় সায়েম।

সায়েমের বাবা ইকবাল হোসেন জানান, দালাল আরিফ আমার ছেলেকে লিবিয়া নিয়ে তিউনিসিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে। মাফিয়ারা আমার কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এরআগে সাড়ে ১০ লাখ দালালকে দিয়েছি। এখন এতো টাকা আমি কোথায় পাবো।

সায়েমের মা সম্পা আক্তার জানান, আমার ছেলেকে পাহাড়ের আটকে রেখেছে দালাল মেহেদী হাসান। টাকা না দিলে সায়েমকে খুন করে ফেলবে মাফিয়ারা। আমি আমার ছেলেকে ফেরত চাই এবং ওই দালাল মাফিয়াদের কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারে উপজেলার মধ্য বদরপাশা গ্রামে দালাল আরিফ হাওলাদারের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। এমনকি তার মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর দেননি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই আমরা অভিযুক্তদের বাড়িতে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। তবে দালালের বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক