রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

রাজৈরে আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

1

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইশিবপুর ইউনিয়নের জনগণের আয়োজনে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার ইশিবপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি রাজৈর থানার ওসি মাসুদ খান, স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম টিপু, ছানোয়ার হোসেন জীবন, লিয়াকত, মুরাদ শেখ, রিজভী আহম্মেদ সবুজ, শফিউল্লাহ ইসলাম, জামাল মিঞাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, আমার থানায় বিনা দোষে পুলিশ কর্তৃক কেউ হয়রানির শিকার হলে আমার কাছে বলবেন। আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। বিগতদিনে যারা পুলিশের বড় বড় পদে দায়িত্ব পেয়ে স্বৈরাচারীতা করেছেন তাদের কারনে এখন আমদের কেউ মূল্যায়ন করে না। সেই সময়েও (আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন) আমরা কোন মূল্যায়ন পাইনি। আপনারাও মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু এখন আর কোন মিথ্যা হয়রানির সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে পুলিশ আপনাদের পাশে থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক