বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচর থেকে ফ্রন্টিয়ার টেকনোলজি স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তনে ১০ দিনের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুশিয়ারি সংবাদ সম্মেলনে

শিবচর থেকে ফ্রন্টিয়ার টেকনোলজি স্থানান্তরের সিদ্ধান্ত পরিবর্তনে ১০ দিনের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুশিয়ারি সংবাদ সম্মেলনে

IMG_4394

শিবচর : পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাশে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটি শিবচরের কুতুবপুর থেকে রাজধানীর পূর্বাচলে স্থানান্তর করার এমন সিদ্ধান্তের কথা শুনে ফুসে উঠেছে শিবচরের সর্বস্তরের মানুষ। প্রকল্পটি যাতে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করা হয়। হাজী শরিয়তউল্লাহ (রাঃ)-এর ৭ম পুরুষ হাফেজ মাওলানা হানজালার নেতৃত্বে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা প্রকল্পটি সরানোর সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। নয়ত কঠোর আন্দোলনের হুসিয়ারী দেয়া হয়।
সংবাদ সম্মেলনে হাফেজ মাওলানা হানজালা বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পটি আমাদের শিবচরে নির্মাণকাজ চলমান। এরই মধ্যে প্রায় ২৪৮কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই খাতে। প্রকল্পটি বাস্তবায়নের আশায় অনেকে বিঘায় বিঘায় জমি দিয়েছেন। সবাই স্বপ্ন দেখছেন এখানে একটি মেগা প্রকল্প হবে। কিন্তু শুধুমাত্র সয়েল টেস্টে ত্রæটির মিথ্যা অযুহাত দেখিয়ে এই প্রকল্পটি এখান থেকে স্থানান্তর করে পূর্বাচলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এর প্রতিবাদ জানাই। প্রয়োজনে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অবস্থান কর্মসূচী দেবো, প্রয়োজনে আমরা প্রাণ দিবো তবুও এই প্রকল্প এখান থেকে কিছুতেই সরাতে দেবো না। প্রকল্পটির সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ১০দিনের আলটিমেটাম দেয়া হলো, এই হঠকারিতা সিদ্ধান্ত থেকে সরে আসতে। আর না হয় আমরা দূর্বার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে শিবচরের কুতুবপুরে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রায় ৭০একর জমির উপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ১হাজার ৫শত কোটি টাকা। এর মধ্যে প্রায় ২৪৮কোটি টাকা কাজের জন্য ব্যয় হয়। জমি অধিগ্রহন করে বিদুৎ সংযোগ, মাটি ভরাট ও পাইলিং-এর কাজও করা হয়। প্রকল্পে জমিদাতা বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকাও প্রদান করাও হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক