বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

রাজৈরে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

IMG_4426

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে শিক্ষার্থী, শ্রমিক, পরিবহন মালিক, চালক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সাথে হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা রোধে পরামর্শমূলক আলোচনার জন্য মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সাধুরব্রিজ ফাঁড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধির কারণ হিসেবে বেপরোয়া থ্রি-হুইলার চলাচলা, মহাসড়কের উপর ইজিবাইকের স্ট্যান্ড, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণ ও অবৈধভাবে বালু ব্যবসা এবং বেপরোয়া গতিতে বাস চালানোকে বেশি দায়ী করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর রিজিয়ন হাইওয়ে সার্কেলের এএসপি মারুফ হোসেন, মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, মাদারীপুর বাস মালিক সমিতির নেতা তুষু খন্দকার, টেকেরহাট মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ একরাম হোসেন, বিএনপি নেতা গাউছ উর রহমানসহ শিক্ষার্থী, পরিবহন মালিক, চালক, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক