বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

photo-output

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম(৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার(৪ জানুয়ারি) সকালে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টার দিকে পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে স্থানীয়রা। ওই নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরেই রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি রেললাইনের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন বলে ধারনা করছেন স্থানীয়রা।
নিহতের স্বামী ভুলু শিকদার বলেন, আমার স্ত্রীর মাথায় একটু সমস্যা ছিল। এত সকালে সে বাড়ি থেকে যাওয়ার সময় আমার সাথে দেখাও হয়নি। রেল লাইনের উপর সে কেন গিয়েছিল আমার জানা নেই। এখন তার লাশটি পেলে আমরা দাফনের ব্যবস্থা করবো।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মোকতার হোসেন বলেন,’আমরা খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক