বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে : হেলেন জেরিন

সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে : হেলেন জেরিন

IMG_5531

আকাশ আহম্মেদ সোহেলঃ দূর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটেরা, মানুষের সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দি মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজৈর উপজেলার শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় তিনি আরও বলেন, এই দেশে যেনো আর কোন চাঁদাবাজের জন্ম না হয়। কোন দুর্নীতিবাজদের জন্ম না হয়। কোন স্বৈরাচার শাসকের জন্ম না হয়। সেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল কাজ করছে। এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করছে জাতীয়তাবাদি দল বিএনপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাদারীপুর জেলা শাখার সভাপতি লাইজু আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি প্রত্যাশি মিনু আক্তার, বিএনপির রাজৈর উপজেলা শাখার সভাপতি ওহাব মাতুকব্বর, সহ-সভাপতি ছালাম মৃধা, সাধারণ সম্পাদক ইলিয়াস হাওলাদার, রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি চুন্নু মিয়া, শ্রমিক দলের সভাপতি হাসান কাজী, রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদার, তরুণ দলের সভাপতি মোঃ আলী ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন রাজৈর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক প্রত্যাশি বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা আক্তার।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক