বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার এক প্রতিনিধি মহাসিন ফকির বলেন, আমাদের সততা ও আদর্শ দেখে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ খালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদার সহ টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সকলে এনসিপিতে যোগদান করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজৈর উপজেলার আরেক প্রতিনিধি জাবের হাওলাদার বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন্য না। এদেশে আর যেন কোন ফ্যাসিস্ট তৈরি না হয়, আর কেউ যেন এক নায়কতন্ত্র কায়েম করতে না পারে, জুলুম-নির্যাতন, সন্ত্রাসী-চাদাবাজি করতে না পারে সেজন্য আমরা সকল ছাত্র-জনতা, আলেম-ওলামা ঐক্যবদ্ধ করে সেটা প্রতিহত করবো। আমরা নতুন রাজনৈতিক বন্দবস্ত গড়ে তুলতে চাই বাংলাদেশে। আজকে ২০০ উপরে নেতা কর্মী ও সাধারণ মাছ ব্যবসায়ীরা যোগদান করেছেন।
এসময় বিএনপির বিরুদ্ধে মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ তুলে ধরে এনসিপি নেতা জাবের হাওলাদার আরও বলেন, টেকেরহাট কাচাবাজারে কোন টলঘর বা সরকারি অবকাঠামোতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আবাসিক এলাকার মধ্যে রাস্তার উপরে মাছ ব্যবসায়ী ও কাচামাল ব্যবসায়ীরা দোকানদারি করছে। তাদের কাছ থেকে জনপ্রিয় ২০০-২৫০ টাকা করে চাদা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়ত মারামারির মতো ঘটনা ঘটছে। আমরা এটার অবসান চাই।