সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ভাংচুর-লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভাংচুর-লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

photo-output

 আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত ৯ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসে ছেলে। বিধান  কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর গত ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপি দলীয় গেট ভাংচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি দায়ের করেন মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। সেই মামলার এজাহারে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়। এরপরই তিনি গা ঢাকা দেন। শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ দোকানে বসে ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজৈর থানার পুলিশ।

এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান,  চেয়ারম্যান বিধান বিশ্বাস একটা মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে জেলহাজতে পাঠানোর জন্য মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক