বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গতকালকের হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে আর কোন ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পাশ্ববর্তী ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। পরে পর্যায়ক্রমে দ্বিতীয় স্ত্রীর বাবা সোমেদ চৌকিদারকে ৬০ লক্ষ টাকা দেয় হালিম এবং ইতালি থেকে আসার আগে নিজের জন্য মোটরসাইকেল কিনতে টাকা পাঠায়। কিন্তু সেই মোটরসাইকেল তার শ্যালক সবুজ চৌকিদারের নামে কেনা হয়। পরে গত ৩ মাস আগে ইতালি থেকে দেশে আসলে পাওনা টাকা ও মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে সব কিছু ফেরত চাইলে তার দ্বিতীয় স্ত্রী, শ্যালকসহ শশুর বাড়ির লোকজন সোমবার (২৩ জুন) রাতে হালিমকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে লাশটি ফেলে রেখেই পালিয়ে যান স্ত্রী রেশমাসহ শশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।