বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেপ্তার-৪

নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেপ্তার-৪

IMG_6509

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করে রাজৈর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের প্রধান ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঢাকা পোস্টকে জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার সহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়। এসময় এক নারী ও ৩ যুবককে ১৫০০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান দুইজন সুমন ও সোহেল পালিয়ে যায়।

তিনি আরও জানান, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে গেলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এজন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেন মাদক না থাকে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক