বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজৈরে গাজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

IMG_6738

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৬ টার সময় উপজেলার টেকেরহাট-কদমবাড়ি সড়কের ঘোষালকান্দির মোশারফ কাজীর মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- ঘোষালকান্দি গ্রামের মৃত লতিফ আকনের ছেলে নাজির আকন(৩২) ও ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত জাহাঙ্গির আলম খলিফার ছেলে মেহেদি হাসান খলিফা(২৪)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আবুল কালাম আজাদ নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) ফরিদুজ্জামান। পরে মাদক ব্যবসায়ী নাজির ও মেহেদীকে আটক করতে সক্ষম হন তারা। এসময় নাজিরের ডান হাতে থাকা হলুদ রংয়ের কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় লাল রংয়ের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে রাখা ৪৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক ১৫০ গ্রাম ও মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এবং মেহেদীর পরিহিত লুঙ্গির পেছনের কোচড় থেকে সাদা রংয়ের পাতলা পলিথিনের মধ্যে থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। যার মূল্য ৩ হাজার টাকা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক