বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

রাজৈরে ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

photo-output

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকায় অভিনব কায়দায় কনডমের ভেতরে ইয়াবা লুকিয়ে বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক কারবারী। সোমবার রাত ৯ টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল  বৌলগ্রাম মুসলিম পাড়ার নুরউদ্দিন মুন্সীর ছেলে আবুবক্কর মুন্সী  (৩২) এবং হিন্দু পাড়ার বঙ্কিম  কীর্তনীয়ার ছেলে সুমন কীর্তনিয়া(৩০)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে সুমন আবুবক্করের নিকট ইয়াবা কিনতে গেলে এলাকার কিশোররা পুলিশকে খবর দেয়। এসময় রাজৈর থানার ওসি এবং তদন্ত ওসি নেতৃত্বে নুরউদ্দিনের ইজিবাইকের গ্যারেজে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় এস আই তরিকুল ইসলাম আবুবক্করের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা ক্রেতা সুমন কীর্তনীয়াকেও আটক করা হয়।
পুলিশ জানায়, আবুবকর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং পুলিশের চোখ ফাঁকি দিতে কনডমের ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে পরিবহন ও বিক্রি করে আসছিল।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ খান বলেন, আটককৃত আবুবক্কর ও সুমন কীর্তনিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক