বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

IMG_7334

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি॥ মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগ গ্রামে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ।বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজৈর উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসমা বেগম জানান— তার স্বামী আনোয়ার শেখ বিভিন্ন দলিল মূলে রাজৈর মৌজার বি,আর,এস ৪৮২ ও ৪৮২/১ খতিয়ানের বি,আর,এস দাগ নং ৮৩৪০ ও ৮৩৪১ এর বিভিন্ন অংশে মোট ৬.৬৬ শতাংশ জমি ক্রয় করেন এবং সরকারের খাজনা পরিশোধ করে বৈধ মালিকানা অর্জন করেন। পরবর্তীতে হেবা ঘোষণার মাধ্যমে তিনি ওই জমি স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করেন। এছাড়া মজিদ খাঁ নামের এক ব্যক্তির নিকট থেকে আরও ১.৪৯ শতাংশ জমি ক্রয় করে দখলে নেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে তারা মোট ৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিবাদী বিল্লাল শেখ ও জাকির হোসেন (পিতা মৃত আলতাফ শেখ), তাদের মামা খলিল বেপারী (পিতা মৃত সফিজ উদ্দিন বেপারী) এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের ষড়যন্ত্র করছে। তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি।ভুক্তভোগী আসমা বেগম একাধিক দলিল নম্বর (৪৬৯৮, ৬৬৮৮, ৬৬৮৯ ও ২৭১০) উল্লেখ করে বৈধ মালিকানার প্রমাণ উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা বৈধভাবে মালিকানা থাকা সত্ত্বেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ জমির দখল রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আসমা বেগম।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক