বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

F4C85D24-50B6-4C7F-9E28-C2E1BF5D48B4

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর থেকে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমদাদুল হক ওরফে কুট্টিকে (৪৮) গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। সে উপজেলার বাজিতপুর গ্রামের সাহেব আলী ফকিরের ছেলে। সোমবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানা পুলিশ সুত্রে জানা যায়, ঢাকার ধানমন্ডি থানার মামলা নং ৪৪(২) ১৯৯৬, ধারা ৩৯৫ পেনাল কোড আইনে যাবজ্জীবন কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা এবং ৩৯৭ পেনাল কোড আইনে ৭ বছর কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ নিয়ে এমদাদুল হক ওরফে কুট্টি পলাতক ছিল। ইতোমধ্যে সে বিদেশ ভ্রমনও করিয়া আসিয়াছে বলে জানা যায়। সোমবার সকাল ৯ টার দিকে সুতারকান্দি বাজিতপুর সাকিনস্থ শাফিয়া শরীফ মাজার সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, শাফিয়া শরীফ বাজারে এমদাদুলের ঘোরাঘুরির সংবাদ পেয়ে ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক