মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
রাজৈরের টেকেরহাটে প্রতারনা করে মহিলার স্বর্ন নিয়ে পালানোর সময় ২ প্রতারককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

রাজৈরের টেকেরহাটে প্রতারনা করে মহিলার স্বর্ন নিয়ে পালানোর সময় ২ প্রতারককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

337554310_876625523429174_4275125222427549193_n

বিনয় জোয়ারদারঃ মাদরীপুরের রাজৈরে প্রতারনা করে এক মহিলার স্বর্ন নিয়ে পালানোর সময় ২ প্রতারককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পাঁচ তলার মোড়ে এ ঘটনা ঘটে।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার দুপুরে বাজার করে বাড়ী ফেরার সময় টেকেরহাট বন্দরের পাঁচতলার মোড়ে পৌঁছালে সরমঙ্গল গ্রামের ঐ মহিলার পিছু নেয় দুই প্রতারক খলিল (৪১) ও লিটন (৩৮)। তারা মহিলাকে লবন প্যাকেট দেখিয়ে অভিনব কায়দায় কানের দুল ও গলার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। মহিলা বুঝতে পেরে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দুই প্রতারককে আটক করে গনপিটুনি দেয়। পরে রাজৈর থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। খলিল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের নুরুল ইসলাম মুন্সীর ছেলে এবং লিটন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
রাজৈর থানার এসআই ইখতিয়ার হোসেন  জানান, প্রতারনার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক