বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১, আহত-১

শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১, আহত-১

Shibchar Accident Dead-1

শিব শংকর রবিদাসঃ মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা লেগে মুমিনুর রহমান (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় শাহাদাত নামের আরো একজন আহত হয়েছে । নিহত মুমিনুর রহমান শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজদ্দিন আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মুমিনুর ও তার ভাগ্নে শাহাদাত প্রাইভেটকারে চড়ে বৃহস্পতিবার মাদারীপুর থেকে শিবচরের দিকে আসছিল। বিকেলের দিকে তাদের গাড়িটি শিবচর-মাদারীপুর আ লিক সড়কের উত্তর বহেরাতলার সাহেবের হাট এলাকায় আসলে গাড়িটির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয় লোকজন ও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুরকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত শাহাদাত হোসেনকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মমিনুর একটি ট্রাভেল এজেন্সির মালিক। ওই এজেন্সির মাধ্যমে সৌদিতে লোক পাঠাতেন। আজ সকালে ঢাকা থেকে তার কাজে মাদারীপুর এসেছিলেন। এ সময় তাঁর সাথে ভাগ্নে শাহাদাতও ছিলেঅ। তাঁরা দুইজনে একসাথে ওই ট্রাভেল এজেন্সি পরিচালনা করত। ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক এনায়েত হোসেন বলেন, আজ সকালে তাঁর দুলাভাই ও তার ভাগিনা শাহাদাত তাদের কাজে মাদারীপুর এসেছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুহয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা: ঐশী বলেন, দুর্ঘটনার পর রোগীর লোকজন আহতদের উদ্ধার করে এখানে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই হাসপাতালে আসার আগেই মমিনুর মারা গেছেন।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক