বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
নির্বাচন আসলেই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করে-শিবচরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

নির্বাচন আসলেই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করে-শিবচরে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

Shibchar Cheif Whip Political News

শিব শংকর রবিদাসঃ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যখন দেশে কোন জাতীয় নির্বাচন আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে তারা(বিএনপি) ক্ষমতা দখল করার চেষ্টা করে। কিন্তু আমাদের বিশ^াস জনগন যতবারই ভোট দিয়েছে নৌকাকেই ভোট দিয়েছে। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় বর্ধিত পৌরসভার ২ নং পৌর ভবনের উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন ও চৌধুরী নূর উদ্দিন আহমেদ ক্লাবের উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এসময় চীফ হুইপের হাতে বর্ধিত পৌর ভবনের প্রতীকি চাবি তুলে দেন মেয়র ও কাউন্সিলররা। এরআগে চীফ হুইপ পৌর বাজারে অত্যাধুনিক লিটন চৌধুরী সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর করেন।

এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো: মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগ মাদারীপুর এর উপ পরিচালক নজরুল ইসলাম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যত রকমের ষড়যন্ত্রই করুক জনগনের দোয়া, জনগনের আস্থা , জনগনের ভালবাসায় শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবে। শেখ হাসিনার কোন বিকল্প এই বাংলাদেশে নাই। করোনা পরিস্থিতি,যুদ্ধ পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা তিনি যেভাবে দেখিয়েছেন তার বিকল্প আর কেউ নাই। আমাদের বিশ^াস মানুষের দোয়ায় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে তিনি বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করে দিবেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক