মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
রাজৈরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ

রাজৈরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল বিতরণ

0

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার টেকেরহাটে রাজৈর উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভিড় করেন উপকারভোগীরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের অষ্টম বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহ, যুগ্ম-আহ্বায়ক ও স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, কালের কন্ঠের মাদারীপুর আঞ্চলিক প্রতিনিধি ওহিদুজ্জান কাজল, রাজৈর প্রতিনিধি বিনয় জোয়ারদারসহ শুভসংঘ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময়ই সরকার ও জনগণকে সহায়তা করে থাকে। করোনার সময়ে তারা হাসপাতাল নির্মাণ করে জনগণের চিকিৎসার ব্যবস্থা করেছিল। সম্প্রতি তারা শুভসংঘের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে থাকে। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক