বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর-লুটপাট, বৃদ্ধা আহত, আদালতে মামলা

রাজৈরে প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলা-ভাংচুর-লুটপাট, বৃদ্ধা আহত, আদালতে মামলা

0

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে দলাদলি নিয়ে বিরোধের জের ধরে বিদ্যুৎতের তার”কে কেন্দ্র করে সৌদি প্রবাসী মামুন শেখ(৩২) এর বসতবাড়িতে ও একটি মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। প্রতিপক্ষ গিয়াস মোল্লা (দাদন) পক্ষের লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় প্রবাসী মামুনের বৃদ্ধা মা আহত হয়। এ ঘটনায় বুধবার দুপুরে মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ প্রবাসীর পিতা আব্দুল মান্নান শেখ(৫৭)।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে দলাদলি নিয়ে সিরাজুল হক মাতুব্বর ও গিয়াস মোল্লা উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গিয়াস পক্ষের সাইদুর রহমান মানিসহ কয়েকজন মিলে সিরাজুল হক পক্ষের বাদশা শেখ, কাওসার শেখ, ইনু শেখ, বাদল শেখ, মাজেদ শেখ, লালমিয়া শেখ, সাহিন শেখ, জামাল শেখ ও কামাল শেখের বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে দেয়। পরে এ বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিস ও থানায় অভিযোগ দিলে সাইদুর গংরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সিরাজুল পক্ষের সৌদি প্রবাসী মামুনের বসত বাড়িতে ও কাওসার শেখের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় প্রবাসীর বৃদ্ধা মা বাধা দিতে গেলে তাকে মারধর করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এসময় হামলাকারীরা কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রবাসী মামুনের পিতা আব্দুল মান্নান শেখ বাদি হয়ে বুধবার মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী প্রবাসী মামুন শেখ জানান, আমি সৌদি থেকে এসে ৪ দিন আগে বিয়ে করেছি। আমার বড় ভাইও সৌদি প্রবাসী। আমরা সবাই অসুস্থ নানাকে দেখতে নানা বাড়ি পাইকপাড়া গিয়েছিলাম, মা একা বাড়িতে ছিল। এই সুযোগে প্রতিপক্ষরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং মাকে মারধর করে ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার বাবা বাদি হয়ে মাদারীপুর আদালতে একটি মামলা করেছেন। আমি এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরেক ভুক্তভোগী মুদি দোকানি কাওসার শেখ জানান, পুলিশের সামনেই আমার দোকান কুপিয়ে প্রায় এক লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। তখন আবুল দারোগা উপস্থিত ছিলেন। আমি তাদের শাস্তি চাই।

অভিযুক্তের একজন সাদ্দাম মাতুব্বর বলেন, আমার ঘরের উপর দিয়ে বিদ্যুৎতের তার যাওয়ায় কেটে দিয়েছি। কিন্তু আমরা কোন হামলা করি নাই। ওরাই আমাদের উপর আগে হামলা করেছে।

অভিযোগ অস্বীকার করে রাজৈর থানার এএসআই মোঃ আবুল হোসেন বলেন, আমরা যাওয়ার আগেই তারা মারামারি করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান দুইপক্ষের মধ্যে মিমাংসা করে দিয়েছেন বলে জানান তিনি।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, তিনি (এএসআই মোঃ আবুল হোসেন) ঘটনাস্থলে একা ছিলেন আর হামলাকারীরা ২০-২৫ জন ছিল। তাই সে একা কিছু করতে পারেনি। পরে ওসিকে ফোন দিলে ফোর্স যাওয়ার পর পরিস্থিতি শান্ত করে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক