বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত

রাজৈরে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত

Madaripur-Tv madaripur-tv madaripurtv
Madaripur-Tv madaripur-tv madaripurtv

রাজৈর: মাদারীপুরের রাজৈরে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার টেকেরহাট এক নম্বর ব্রীজ ও পল্লীবিদ্যুৎ অফিসের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। নিহত শিশুর খালু ইসরাফিল মোল্লা ও স্থানীয়রা জানায়, নুসরাতের মামা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েছে। এ খবর শুনে মা-বাবা ও খালা-খালুর সাথে রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে তার নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত। এসময় অটোভ্যানে উঠতে গেলে বেপরোয়া গতির অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক