বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

রাজৈরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

IMG_4872

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে হাজী হাসমত আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ মাঠে এ খেলার আয়োজন করা হয়। এসময় মাঠের চারপাশে শত শত যুবক-কিশোরদের ভিড় লক্ষ্য করা যায়।
খেলার আয়োজক কমিটি জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ব্যারিস্টার শহীদুল ইসলাম খানের পৃষ্ঠপোষকতায় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টেকেরহাট ভাই ভাই খেলা ঘর টিম বেল্লাল ৩০ পয়েন্ট অর্জন করে বিজয়ী ও টেকেরহাট-১ টিম মহাসিন ২৫ পয়েন্ট অর্জন করে পরাজিত হয়। পরেবিজয়ী টিমকে ৩২ ইঞ্চি ও পরাজিত টিমকে ২৪ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিজয়ী টিমের প্লেয়ার শফিকুলকে ম্যাচ সেরা ও পরাজিত দলের মহাসিনকে সিরিজ সেরা পুরস্কার দেওয়া হয়েছে।এ খেলায় ইঞ্জিনিয়ার মো. লিটন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। বিশেষ অতিথি রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান৷ অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা এস এম লুৎফর রহমান মাতুব্বর, সাবেক ছাত্রনেতা লুৎফর হাওলাদার, মো জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন, ভাষ্কর সাহা, সাকিব খান, সুব্রত বালা, কৃষ্ণ কর্মকার, শ্যামল মন্ডল, জুনায়েদ খানসহ প্রমূখ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক