বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
শিবচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

শিবচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

IMG_5627

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জেলার ডাসার উপজেলার জাহিদ শিকদার ও তার তিন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে শিবচরের সম্ভুক ব্রীজ এলাকায় বেড়াতে আসে। সন্ধা আনুমানিক ৬টার দিক তাদের মোটরসাইকেল দুটি  সম্ভুক ব্রীজের উপর আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ শিকদার (৩৫), ফয়সাল (১৮), সাফিন (২১), নাদিম (২০), আবুল সরদার (৬০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ শিকদারকে মৃত ঘোষনা করেন। এসময় আশংকাজনক অবস্থায় বাকি আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। নিহত জাহিদ শিকদার জেলার ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মান্নান শিকদারের ছেলে। সে এলজিইডি বিভাগের বিভিন্ন কাজের ঠিকাদারী করতো।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আশফাকুল ইসলাম বলেন, দূর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক