বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজৈরে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

IMG_5762

রাজৈরঃ মাদারীপুরের রাজৈরে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কদমবাড়ী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল কদমবাড়ী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের লক্ষীকান্ত সরকারের ছেলে পায়েল সরকার (১৯) এবং গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের ধ্রুবনাথ মন্ডলের ছেলে নিউটন মন্ডল (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কদমবাড়ী বাজারে মদ বেচা-কেনা হচ্ছে খবরের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে অভিযান চালায় রাজৈর থানা পুলিশ। এসময় ৪ বোতল বিদেশী মদসহ পায়েল সরকার ও নিউটন মন্ডলকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, বুধবার রাতে কদমবাড়ী বাজার থেকে ৪ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহষ্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক