বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১০

IMG_5882

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী বন্ধ থাকে যানবাহন চলাচল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মাদারীপুর যাচ্ছিলো রাহমা ক্লাসিক নামে একটি লোকাল যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় আসলে বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় দুই শিশু সহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গুরুতর আহতরা হলেন- বরিশালের বাউফল উপজেলার সাকুর শিকদারের স্ত্রী তনু বেগম (৩০), তার শিশু মেয়ে সাদিকা(৮), শিশু ছেলে সারাব(৩), তার মামা সোহাগ (৩৫), একই উপজেলার মিজান (৩৮), বরিশাল সদরের কবির হোসেন (৬০), আজিজ (৫৫), কবির (৪৫), মাইক্রোবাস চালক কুমিল্লার মজিবর (৫০)। এদের সকলকে রেফার্ড করে রাজৈর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে টেকেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ইসমাইল ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মাইক্রোবাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসি। বাকিদের আগেই উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে আনে।

মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারজিন ফরহাদ ঢাকা পোস্টকে জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস ও মাদারীপুরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ড্রাইভার সহ যাত্রীরা বেশি আহত হয়। তবে মাইক্রোবাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে রাজৈর হাসপাতালে পাঠানো হয়। নিহতের কোন ঘটনা ঘটেনি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক