বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, ৩ পদে প্রার্থী ২৩ জন

রাজৈরে ইউনিয়ন বিএনপির সম্মেলন, ৩ পদে প্রার্থী ২৩ জন

IMG_5941

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৩ পদে ফরম কিনেছেন ২৩ জন প্রার্থী। শনিবার (১৭ মে) বিকেলে কবিরাজপুর মিয়া বাড়ি মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।স্থানীয় বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, কবিরাজপুর ইউনিয়ন বিএনপি দুই ভাগে বিভক্ত। দুই গ্রুপের প্রধান ৪ জন সহ মোট ২৩ জন দলীয় ফরম কিনেছেন। এদের মধ্যে সভাপতি পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী গোলাম মবিন (সোয়েব মিয়া) ওরাজৈর থানা যুবদলের সাবেক সহ সভাপতি সরদার শহীদুল্লাহ্ রেজাউল সহ ৮ জন দলীয় ফরম নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হাওলাদার ও এক নেতা লতিফ হাওলাদার সহ ৮ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে হানিফ মাতুব্বর সহ ৭ জন বিএনপির দলীয় ফরম ক্রয় করেছেন। ৫০০ টাকা মূল্যে ফরমগুলো বিক্রি করেন জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ও মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য বজলু হাওলাদার, সদস্য অ্যাড. এইচ এম মিজানুর রহমান, সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, সদস্য গাউছ-উর-রহমান। এছাড়াও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একরাম শেখ সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক