বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বিক্ষোভ

রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বিক্ষোভ

IMG_5944

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার (১৮ মে) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আমিনুর হাওলাদারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। পরে টেকেরহাট কেসি গোল্ড টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, রাজৈর পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জাকির শেখ, রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন, সদস্য সচিব তরিকুল মাতুব্বর, রাজৈর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ সরদার। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাইদুল আকন, রাজৈর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার বলেন, যারা ১৭ বছর স্বৈরাচারের দোষর ছিল, বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা নতুন একটি সংগঠনে যোগ দিয়ে আমাদের দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। এইসব দুষ্কৃতকারীকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীতে আমাদের দলের বিরুদ্ধে কোন আওয়ামী দুষ্কৃতকারী এই ধরনের দুঃসাহস দেখালে কঠোর হস্তে প্রতিহত করা হবে।

রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন বলেন, খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার বলেছেন আমরা নাকি মাছ বাজারে চাঁদাবাজি করি। আমি মাছ বাজারের ইজারাদার। আমি লিগাল ভাবে ইজারা পেয়ে ওইখানে খাজনা তুলতে গেছি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওইখানে একটা সিন্ডিকেট করে রাখছে। আমরা খাজনা তুলতে গেলে আমাদের দেওয়া হয় নাই এবং আমাদের হুমকি দিয়ে বলেছে যদি খাজনা তুলতে যাই তাহলে আমাদের হাত-পায়ের রগ কেটে ফেলবে। তারা এনসিপি নামক একটি দলের সাথে যোগ দিয়েছে কিন্তু তারা ছিল আওয়ামী লীগের দোসর।

প্রসঙ্গত, গতকাল (১৭ মে) জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ীরা। এসময় রাজৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টেকেরহাট মাছ বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ টাকা খাজনার জায়গায় ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন তারা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক