বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মাদারীপুরের রাজৈরে কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ  

মাদারীপুরের রাজৈরে কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ  

IMG_6462

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে একটি কাভার্ড ভ্যান সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ঢাল থেকে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। তবে এসময় কাউকেই আটক করা যায়নি বলে জানিয়েছেন মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।তিনি রাজৈরনিউজ’কে জানান, ঢাকা থেকে নিষিদ্ধ পলিথিন ভর্তি কাভার্ড ভ্যানটি বরিশাল যাচ্ছিল। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম এলাকায় আসলে হাইওয়ে পুলিশের একটি অভিযানিক টিম গাড়িটিকে থামানোর জন্য সিগনাল দেয়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন দেখে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এরই মধ্যে পালিয়ে যায় চালক। এজন্য নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী বা মালিকের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। রাত বিধায় জব্দকৃত পলিথিনগুলোর ওজন মেপে দেখা সম্ভব হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরে জানানো হয়েছে। এ বিষয়ে সকালে মামলা হবে।

মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, পলিথিন জব্দের বিষয় আমরা অবগত হয়েছি। একটি কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। তবে পরিমাণ বলা যাচ্ছে না। সকালে সব ওজন ও তালিকা করে সকল তথ্য দেওয়া হবে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক