বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙ্গা হল উপজেলা পরিষদের গেইট

ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ভাঙ্গা হল উপজেলা পরিষদের গেইট

photo-output

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ভেঙ্গে ফেলা হয়েছে রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজৈর উপজেলার মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর দুই গ্রামের কিশোরদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত রাজৈর উপজেলা পরিষদ এলাকায় সাব-রেজিস্ট্রার অফিসের সামনে হেলিপোর্ট মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে আসছে। বুধবার বিকেলে ওই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে মজুমদার কান্দি ও পশ্চিম রাজৈর গ্রামের দুই দল কিশোর। খেলার মাঝেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় রাজৈর উপজেলা পরিষদের প্রধান গেইট দিয়ে পালানোর সময় গেইটের একটা পার্ট ভেঙ্গে ফেলা হয়। এরপরই দ্রুত স্থান ত্যাগ করে দুই গ্রুপের লোকজন। এ সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়। আহতরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে উপজেলা পরিষদের প্রধান গেইটসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানার পুলিশ।
তবে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তীতে ব্যপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক জানান, সিসিটিভির ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক