বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কারাবন্দী বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

IMG_6737

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুর কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি টেকেরহাট বন্দরের ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
ইউসুফ আলী মিয়া দীর্ঘ বছর যাবত স্ব-পরিবারে মাদারীপুর জেলার রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড টেকেরহাট আবাসিক এলাকায় নিজ বাসস্থানে বসবাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।তার পিতার নাম মৃত্যু ফেরদাউস মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বৌলগ্রামে জানাযা শেষে ইউসুফ আলী মিয়াকে সমাহিত করা হবে।
জানা যায়, ৫ই আগষ্টের পর রাজৈর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজিরা দিলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন আদালতের বিজ্ঞ বিচারক। সেখানেই বেশ কয়েকদিন কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি।এ বিষয়ে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম জানান, গতকাল (২৭ জুলাই) দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুইজন অসুস্থ হয়ে পড়ে। এসময় দুইজকেই পুলিশ পাহাড়ায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। এরপর তিনি মারা গেছেন কিনা, এ বিষয়ে আমার কাছে এখনো কোন খবর আসে নাই, খোঁজ নিয়ে জানানো যাবে। তবে জেলহাজতের ভিতরে কোন আসামি মারা যায়নি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক