রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে অবশেষে ভ্যান চালক হত্যার জট খুলল

রাজৈরে অবশেষে ভ্যান চালক হত্যার জট খুলল

photo-output

বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে ভ্যান চালক আকাশ আকনের(১৮) হত্যাকারী দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল রাজৈর উপজেলার সুন্ধিকুরি গ্রামের কামরুল কাজীর ছেলে আবু বক্কর(৩০) এবং নয়াকান্দি (টেকেরহাট) গ্রামের বারেক শেখের ছেলে হায়দার শেখ(৪০)। বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। অপরদিকে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হৃদয়নন্দীর (গুচ্ছ গ্রাম) একটি গ্যারেজ থেকে আকাশের ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ৩০ জুলাই বুধবার সকালে  রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের আমজেদ আকনের ছেলে আকাশ আকন ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়েছিল। রাতেই তাকে হত্যা করে ভ্যাটি নিয়ে যায় হত্যাকারীরা। ৩১জুলাই বৃহষ্পতিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের মাঝকান্দি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ১৫ দিন পর আকাশ হত্যার জট খুলেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে আকাশের হত্যাকারী আবু বক্কর ও হায়দার শেখকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হৃদয়নন্দী গ্রামের একটি গ্যারেজ থেকে ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এছাড়াও আকাশের ব্যবহৃত মোবাইলটি হত্যাকারী হায়দার শেখের বাড়ী থেকে উদ্ধার করা হয়।
রাজৈর থানার ইনস্পেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আকাশের দুই হত্যাকারীকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান এবং মোবাইল উদ্ধার করা হয়। হত্যাকারী দুইজনকে মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক