বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে ভিন্ন ভিন্ন অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজৈরে ভিন্ন ভিন্ন অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

photo-output

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনে  ও রাতে রাজৈর পৌরসভা ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রাজৈর পৌরসভার আমবাগ গ্রামের সিরাজ শেখের ছেলে আরিফ শেখ (২৪), পাইকপাড়া ইউনিয়নের বাসিদেবপুর গ্রামের জবেদ আলী শেখের ছেলে আব্দুর রহিম শেখ (৩৫), একই ইউনিয়নের দিগুলিয়া গ্রামের কালাম মুন্সীর ছেলে কামাল মুন্সী (৪৮) এবং মাঝকান্দি কাশিমপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে মোহাম্মদ শাহিন শেখ (৩৯)।
অভিযানে আরিফ শেখের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, আব্দুর রহিম শেখের কাছ থেকে ২০ পিস ইয়াবা, আর কামাল মুন্সী ও মোহাম্মদ শাহিন শেখের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজৈর থানার এসআই নজরুল ইসলাম, এসআই ফরিদুজ্জামান, এসআই রিপন আলী, এসআই মোস্তফা ও এসআই কামরুজ্জামান নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এদের আটক করা হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক