বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

IMG_8941

আকাশ আহম্মেদ সোহেল:মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জেরে বেল্লাল হাওলাদারের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ সরো কারিকর (৫৫) ও তার লোকজন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের বিরোধপূর্ণ জমির পাশে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়। এসময় সরো কারিকরের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. সেলিম। উপস্থিত ছিলেন, সরো কারিকর ও তার পক্ষের মো. নাঈমসহ স্থানীয় বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে সরো কারিককের পক্ষে মো. সেলিম বলেন, ১৯৬০ সালে ৪৪৭০ নম্বর দলিলমূলে আমরা একটা জমি ক্রয় করি। কিন্তু ভুলক্রমে দাতার নামেই বিআরএস হয়ে যায়। পরে সেই রেকর্ড দেখে কোন এক ওয়ারিশের কাছ জমির কিছু অংশ ক্রয় করে। এখন সে (বেল্লাল হাওলাদার) আমাদের হয়রানি করতেছে। আর্মির কাছে অভিযোগ করলে আমরা উপস্থিত হই কিন্তু সে যায় নাই। আমরা আদালতে সত্য ঘোষণার মামলা করেছি, সেখানেও একটা তারিখেও হাজির হয় নাই। এরপর সংবাদ সম্মেলন করে আমাদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছে। বেল্লাল হাওলাদার বলেছে, খতিয়ান ছাড়া দলিল হইলো কিভাবে? সেটাতো আমরাও বুঝি। আমাদের দলিলে দুইটা খতিয়ান আছে। কিন্তু আমাদের এখন হেও প্রতিপন্ন করতেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি।উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বিরোধপূর্ণ জমির পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষ সরো কারিকরের বিরুদ্ধে জাল দলিল দিয়ে জমি দখলে বাধা ও ভুয়া কাগজ দিয়ে মামলা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বেল্লাল হাওলাদার (৪৩)।
এসময় তিনি বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল স্বরমঙ্গল মৌজায় বাড়ির পাশে থাকা মোট ৪ টি দাগ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। পরে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ওই জমিতে চাষাবাদ করে আসছিলাম। কিন্তু হঠাৎ এক ভূমিদস্যু সরো কারিকর জাল দলিল এবং পাশের দাগের জমির দলিল ছিনতাই করে মোট ৪৮ শতাংশ জমি উল্লেখ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। এরপর অক্টোবর মাসের ৯ তারিখে আমার পক্ষে রায় আসে। তার দলিলের কোন সত্যতা নাই। পরবর্তীতে আবারও অপর একটি দাগের দলিল দিয়ে ৪৫ শতাংশ জমি উল্লেখ করে মামলা দেয়। আমার জমিতে ইট, বালু, রড ছিল। সেগুলো চুরি হয়ে গেছে। এই মামলার পাল্লায় পড়ে আমার এক হাত ভেঙে গেছে। এখনো গুরুতর অবস্থায় জীবন-যাপন করছি। এই মামলায় পড়ে আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হইছে। সরোর বিরুদ্ধে অভিযোগ আছে, টেকেরহাটে লস্করদের জমি ডিসিআর কেটে তার নামে আনে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সেই জমি উদ্ধার করা হয়।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক