বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

photo-output

মাদারীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারসহ ২ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার বিকেলে প্রথমে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী নির্বাচনে এ আসনে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭শ ৯০ জন, নারী ১ লাখ ৫৫ হাজার ৫শ ৪ জন, অন্যান্য ২ জনসহ মোট ৩ লাখ ২৪ হাজার ২ শ ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আজ আমি মনোনয়নপত্র দাখিল করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি নির্বাচিত হতে পারলে এ বেকার সমস্যা নিরসনে কাজ করবো। মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তুলবো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতি ইতমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করা শুরু করেছেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক