বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন

মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন

IMG_9458

সুজন হোসেন রিফাত,রাজৈর প্রতিনিধি,মাদারীপুরঃমাদারীপুরের রাজৈরের হাসানকান্দিতে মাদ্রাসার ছাত্রী মিথিলা আত্মহত্যায় প্ররোচনায়কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে এলাকায়বাসী ও মাদ্রাসার ছাত্রীরা।

(২৪ জানুয়ারি শনিবার) সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোর এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এলাকায়বাসীর আয়োজনে এ মানববন্ধন করে স্থানীয়রা। এসময় উপস্থিত সবাই বিচার চাই,বিচার বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন ও মিথিলার আত্ন হত্যার পিছনে প্ররোচনায়কারিদের বিচার দাবী করেন।
এসময় বক্তরা জানান, আরবী ইসলাম, সাইমন হাওলাদার, সোহরাব হাওলাদার ও রুনী বেগমের শাস্তি দাবী করেন।
স্থানীয় আরোও জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তা করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।

মিথিলার মাকসুদা বেগম বলেন, জানুয়ারির ৯ তারিখে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আরবী, সাইমন, সোহরাব ও রুনি ওরা আমার মেয়েক খারাপ ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় যে বাসা থেকে বের হলে এসিড দিয়ে জালিয়ে দিবে। এই ভয়ে ও মানসিক চাপে মিথিলা আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ইশিবপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম শরীফ বলেন, ১০ পাড়া কোরআনের হাফেজা মিথিলাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। মিথিলার পরিবার দুর্বল হওয়ায় ওরা এই পরিবারকে উল্টো ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি।
উল্লেখ গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে হাসানকান্দি নিজ ঘরের ভিতর থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক