বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
৩শ টন পাথর নিয়ে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে, ৮০ কিমি গতি বেগেও সফল ট্রায়াল

৩শ টন পাথর নিয়ে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে, ৮০ কিমি গতি বেগেও সফল ট্রায়াল

Shibchar train trial-2

প্রদ্যুৎ কুমার সরকারঃ ৩শ টন পাথর নিয়ে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়েছে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে। ট্রেনটি ৮০ কিলোমিটার গতিবেগে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে বিরতিহীনভাবে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের শিবচরের ২টি স্টেশন হয়ে ফরিদপুরের ভাঙ্গা পৌছায় মাত্র ৪৬ মিনিটে। এদিন ২ ধাপে ২ স্তরের গতিতে পরীক্ষা চালানো হয়। পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রকল্প সংশ্লিষ্টদের মাঝে সন্তোষ বিরাজ করছে। এরআগে শুক্রবার দেশে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতির রেকর্ড গড়ে পদ্মা সেতু দিয়ে সভলভাবে পরীক্ষামূলকভাবে চলে যাত্রীবাহী ট্রায়াল ট্রেন ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ঢাকা-ভাঙ্গা নতুন এই রেলপথের। সেই উপলক্ষ্যে গত ৭ সেপ্টেম্বর রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন,চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অসংখ্য সংসদ সদস্যর উপস্থিতিতে ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৬০ কিলোমিটার গতিতে রেলের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনকে ঘিরে শুক্রবার যাত্রীবাহী ট্রেন দিয়ে সফলভাবে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার গতিতে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল সফল হয়। শনিবার ৫টা বগিতে ৩শ টন পাথরবোঝাই করে মালামালবাহী ট্রেন দিয়ে ট্রায়াল করা হয়। প্রতি বগিতে পাথর ছিল ৬০ টন। প্রথমে সকাল ৭টা ৩৮ মিনিটে ৬০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ছেড়ে গিয়ে ৮টা ৩০ মিনিটে মাওয়া স্টেশনে পৌছায়। এসময় পদ্মা সেতু পার হতে ট্রেনটি ৬ মিনিট ৩০ সেকেন্ড সময় নেয়। অপরদিকে মাওয়া স্টেশন থেকে ট্রেনটি সমপরিমান মালামাল নিয়ে সকাল ৯ টা ৫ মিনিটে ছেড়ে ৯টা ৫১ মিনিটে ভাঙ্গা স্টেশনে পৌছায়। ভাঙ্গা পর্যন্ত পৌছাতে সময় লাগে মাত্র ৪৬ মিনিট। এসময় পদ্মা সেতু পার হতে সময় লাগে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ড। ট্রায়াল চলাকালে মধ্যকার কোন স্টেশনেই থামেনি ট্রেনটি। দূর্ঘটনা এড়াতে রেলপথজুড়ে ছিল পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

এ প্রকল্পের রেল লাইন(ট্রাক) ইনচার্জ সৈয়দ শওকত হোসেন উপরে উল্ল্যেখিত তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, আজকের ট্রেনের ৫টি বগি ছিল। প্রতিটি বগিতে ৬০ টন পাথর ছিল। এই পাথর নিয়ে ট্রায়াল ট্রেনটি সফলভাবে মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে মাওয়া থেকে ভাঙ্গা পৌছায়।

মাওয়া ভাঙ্গা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, আজ আমরা ২ ধাপে ট্রায়াল করেছি। প্রথমবার ৬০ কিলোমিটার গতিবেগে পরেরবার ৮০ কিলোমিটার গতিবেগে। সফলভাবে এই ট্রায়াল সম্পন্ন হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক