বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
আলোচিত মাদারীপুর-১ (শিবচর) আসনঃ শেষ পর্যন্ত বিএনপির ত্যাগী ও পরীক্ষিত পরিবারের  নাদিরা আক্তার মনোনয়ন পেলেন

আলোচিত মাদারীপুর-১ (শিবচর) আসনঃ শেষ পর্যন্ত বিএনপির ত্যাগী ও পরীক্ষিত পরিবারের  নাদিরা আক্তার মনোনয়ন পেলেন

photo-output 2

মাদারীপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের শুরুতে দেশজুড়ে আলোচিত মাদারীপুর-১ (শিবচর) আসনে শেষ পর্যন্ত  বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক নাদিরা আক্তার। নাদিরা আক্তারের পরিবার  বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন৷ তার শশুর ছিলেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য, তার স্বামীও ছিলেন টানা কয়েকবারের উপজেলা বিএনপির সভাপতি৷তিনি এর আগেও একবার সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পান৷  এছাড়াও তার পরিবারের অন্য সদস্যরাও প্রতিকুল পরিস্থিতিতে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন৷
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এ আসনটিসহ ২৩৭টি আসনে মনোনয়ন ঘোষনা করার পরদিনই এ আসনের মনোনয়ন স্থগিত করে৷ এনিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়৷  বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি থেকে মাদারীপুর ১ (শিবচর) আসনে নতুন করে নাদিরা আক্তারের নাম ঘোষনা করা হয়৷ তিনি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক৷  নাদিরা আক্তারের শশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া ১৯৭৯  সালের সংসদ নির্বাচনপ  বিএনপির ধানের শীষ প্রতীকে এ আসনে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর তার ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরী এ আসনের সংসদ সদস্য হন। পরবর্তী সময়কালে নাদিরা আক্তারের স্বামী  মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন জয়ী হন৷  ৩ বার উপজেলা বিএনপির সভাপতির দায়ীত্ব পালন করেন। তার মৃত্যুর পর নাদিরা আক্তার সরাসরি বিএনপির রাজনীতিতে অংশগ্রহন করেন। নারী নেত্রী হয়েও দলীয় কর্মসূচিগুলো তার অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো৷  এরআগে ২০২০ সালে তিনি উপজেলা চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হয়ে অংশ নেন৷ তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির প্রাথমিক  মনোনয়ন লাভ করেন৷
মনোনয়ন প্রাপ্তির পর সাংবাদিকদের নাদিরা আক্তার বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। যোগ্যতার বিচারে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আজ আমার আনন্দের দিন হলেও আমাদের চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ্য তাই আমরা কোন আনন্দ উল্লাস করছি না।  আমরা তার সুস্থ্যতার জন্য দোয়ার আয়োজন করেছি। আসুন আমরা সবাই আপষহীন নেত্রীর জন্য দোয়া করি।
তিনি আরো বলেন, এ আসনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশি ছিলাম তাদের সকলের কথা ছিল  দল যাকেই মনোনয়ন দিবে সবাই তার পক্ষে কাজ করবো। তাই আমি সকল নেতাকর্মীদের আহব্বান করবো বিভেদ ভুলে আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি।
এসময় তিনি শিবচর বাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক