বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
উপজেলা পরিষদ নির্বাচন: শিবচরে বিনাপ্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে

উপজেলা পরিষদ নির্বাচন: শিবচরে বিনাপ্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে

Upazila election
Upazila election

শিবচর: প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তিন জনই বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন । সোমবার তিন পদে অন্য সব প্রার্থী প্রর্থিতা প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে রয়েছেন। এছাড়া একই দফায় মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় সব পদেই প্রতিদ্বন্ধিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডাঃমো. সেলিম মিয়া ও ফাহিমা আক্তার নামে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ফাহিমা আক্তার সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন। ভাইস চেয়ারম্যান পদে বিএম আতাউর রহমান (আতাহার) ও মো. মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র দাখিল করলেও মো. মনিরুজ্জামান মনির প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিএম আতাউর রহমান (আতাহার) একক প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ের পথে। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকা ও শিফাতুন হক অহনা দুই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শিফাতুন হক অহনা প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এই পদেও আয়শা সিদ্দিকা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘শেষ দিনে শিবচর উপজেলায় বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যে কারণে তিন পদে তিন জন প্রার্থী থাকায় ভোটগ্রহণ হবে না। তিন জনই বিজয়ের পথে। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না গেলেও তারাই মূলত নির্বাচিত। অন্য দুটি উপজেলায় প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। যেন স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয়, সেদিকে আমাদের নজর আছে।’

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক