বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
ইটালীর ভূমধ্যসাগরে নিহত ১১ জনের ৩ জনই মাদারীপুরের,পরিবারজুড়ে শোকের মাতম

ইটালীর ভূমধ্যসাগরে নিহত ১১ জনের ৩ জনই মাদারীপুরের,পরিবারজুড়ে শোকের মাতম

0

শিবচর: ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে  ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশী নিহত ১১ জনের মধ্যে ৩জনই মাদারীপুরের বলে জানা গেছে। পরিবারগুলোতে চলছে আহাজারি । শোকের মাতম।  এ ঘটনায়  নিখোঁজ  ৬৪ জন রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে।  নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌছায় । এরআগেও একবার সমুদ্র পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয় । গতকাল আলী অন্যদের সাথে সাগর পাড়ি দিতে গেলে দূর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। এই ১১ জনের মধ্যে আরো ২ জন মাদারীপুরের বিভিন্ন এলাকার বলে নিহত আলীর স্বজনরা নিশ্চিত করেছে। এদের মধ্যে একজনের নাম  সাব্বির বলে নিশ্চিত করে পরিবারটি। মাদারীপুরের এই ৩জনসহ ওই নিহত্ ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে ছিল বলে জানায়।
নিহত আলী হাওলাদার ঈজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার রাফিন(৬) ও রাবেয়া(১) নামের ২ সন্তান রয়েছে।  দরিদ্র আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝূকি নিয়ে সাগরপথে ইটালী যাত্রা করে। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।
নিহত আলীর স্ত্রী রোমেনা  আক্তার কাদতে কাদতে বলেন, আমার বাচ্চা দুটো বুঝেও না ওর  বাবা নেই। ওরা এতিম হয়ে গেল । প্রথম গেম দিতে গিয়ে সে ধরা খায়। তখন অনেক টাকা দিয়ে তাকে ছাড়াই। আমি আমার স্বামীর লাশ ফেরৎ চাই।
নিহত আলীর বাবা ইউনুস হাওলাদার বলেন, আমার ছেলের লাশটি ফেরৎ আনতে আমি সরকারের কাছে জোর দাবী জানাই।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের ৩ জনের বাড়ি মাদারীপুরে এটা নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে শিবচরের জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আরো একজন শিবচরের হতে পারে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক