সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতার প্রকৃত ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টার বিরুদ্ধে শিবচরের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো দৃষ্টান্ত-স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার প্রকৃত ইতিহাস বারবার বিকৃত করার চেষ্টার বিরুদ্ধে শিবচরের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো দৃষ্টান্ত-স্বাস্থ্যমন্ত্রী

0

শিবচর : স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, শিবচর এসে আমি যা দেখলাম তাতে আমি চীফ হুইপ মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। শিবচর উপজেলাকে উনি একটা দৃষ্টান্ত বানিয়েছেন। শিবচর না আসলে অনেক কিছু জানতাম না। অনেক উপজেলায় গিয়েছি। কিন্তু এতো সুন্দর, গোছানো কোথাও দেখিনি। একটা কথা আছে আগার বাত কি লিয়ে ইশারাই কাফি হে। চাল টিপলেই বোঝা যায় রুচি কি ? শিবচর ঢুকে আমি রুচির সৌন্দর্য্য দেখতে পেলাম। প্রত্যেকটি কর্মকান্ডই আশ্চর্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রাখতে উনি যে কাজগুলো করছেন তা সত্যিই প্রশংসনীয়,দৃষ্টান্ত । আমার মনেহয় পরবর্তি প্রজন্ম , প্রজন্ম থেকে প্রজন্ম এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস যেটা বারবার বিকৃত করার চেষ্টা হচ্ছে সেটা শিবচরের মানুষ কোনদিনও ভুলবে না। বুধবার শিবচরে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংযুক্ত ঢাকা খুলনা এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন শিবচরের দত্তপাড়ায় ইলিয়াছ আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার, চৌধুরী ফিরোজা বেগম ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র, মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত , দত্তপাড়ায় একটি কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দির, ডায়াবেটিক সমিতি পরিদর্শন, নির্মানাধীন ম্যাটস, নির্মানাধীন মিডওয়াইফারী ইনষ্টিটিউট পরিদর্শন শেয়ে শেখ হাসিনা ইনষ্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটো মিঞা, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার বিগ্রেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতাল ও ক্লিনিকসমূহ পরিচালক ডাঃ মাইনুল আহসান বাপ্পি, ঢাকা ডিভিশনের পরিচালক ডাঃ মোঃ জাফুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ ইকরাম হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফাতেমা মাহজাবিন, আইএইচটির অধ্যক্ষ ডাঃ মোঃ মাসুদ রানা প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক