সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে শিবচরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে শিবচরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

IMG_4906

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জানা যায়, শনিবার সকালে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষার্থীদের বিভিন্ন কথা শুনে সাংগঠনিক কার্যক্রমের গতি বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মোমো, জাবের নূর ও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন নেতৃবৃন্দ রাজৈর, মাদারীপুর সদর, ডাসার ও কালকিনিতে মতবিনিময় সভা করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্য্য নির্বাহী কমিটির সদস্য মেহেরাব সিফাত বলেন, সারাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে মানুষ এখন নির্দেশনা চাচ্ছে বলে আমরা মনে করছি। নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যয় সেখানে মানুষ কিভাবে সংগঠিত হতে পারবে, সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরা দায়ীত্ব গ্রহন করেছে। আমরা দেশের প্রতিটি উপজেলায় গিয়ে আন্দোলনের গতিকে উজ্জীবিত করতে এবং এই আন্দোলনের পরবর্তী ধাপ কি হতে পারে আর আমরা এই আন্দোলনকে কিভাবে সামনে ধরে রাখতে পারি সেই জন্যই আমরা উপজেলা পর্যায়ে কাজ করে যাচ্ছি। মাদারীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগের আখড়া ছিল, আমরা দেখেছি এখানে খুন, গুম, হত্যা, নির্যাতন করে মানুষকে নিস্পেষিত করা হয়। এসকল ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এজন্য এখানে বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছে তাদেরকে আমরা একত্রিত করতে কাজ করছি। তারা যেন জনবান্ধব, বৈষম্যহীন কাজ করে মানুষের প্রতিনিধিত্ব করতে পারে তার নির্দেশনা তাদেরকে দেয়া হচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক