বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
রাজৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী বেলায়েত হোসেন বলেন, খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রাহিম হাওলাদার বলেছেন আমরা নাকি মাছ বাজারে চাঁদাবাজি করি। আমি মাছ বাজারের ইজারাদার। আমি লিগাল ভাবে ইজারা পেয়ে ওইখানে খাজনা তুলতে গেছি। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওইখানে একটা সিন্ডিকেট করে রাখছে। আমরা খাজনা তুলতে গেলে আমাদের দেওয়া হয় নাই এবং আমাদের হুমকি দিয়ে বলেছে যদি খাজনা তুলতে যাই তাহলে আমাদের হাত-পায়ের রগ কেটে ফেলবে। তারা এনসিপি নামক একটি দলের সাথে যোগ দিয়েছে কিন্তু তারা ছিল আওয়ামী লীগের দোসর।
প্রসঙ্গত, গতকাল (১৭ মে) জাতীয় নাগরিক কমিটি (এনসিসি) ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের ইচ্ছা পোষণ করেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর হাওলাদার ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুর হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদার সহ মৎস্য ব্যবসায়ীরা। এসময় রাজৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিসি) নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টেকেরহাট মাছ বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ টাকা খাজনার জায়গায় ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ তোলেন তারা।