বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে হাসপাতালে স্বামীর লাশ ফেলে পালালেন স্ত্রী

রাজৈরে হাসপাতালে স্বামীর লাশ ফেলে পালালেন স্ত্রী

IMG_6407

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর হাসপাতালে স্বামী হালিম খানের(৫৫) লাশ রেখে পালিয়ে গেছেন স্ত্রী রেশমা (৪০) বেগম। নিহত হালিম খান উপজেলার নগর-গোয়ালদি গ্রামের মৃত বালা খানের ছেলে। মঙ্গলবার সকালে রাজৈর হাসপাতালে এ ঘটনা ঘটে।
 হাসপাতাল, পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, হালিম খান  ৪ বছর আগে প্রেমের সম্পর্কের সুত্র ধরে উত্তর দ্বারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের মেয়ে রেশমাকে বিয়ে করেছিল। একটি মোটরসাইকেল কেনা এবং রেশমার পরকীয়া নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল।  সোমবার  বিকালে  শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন হালিম। রাতে কি হয়েছে কেউই বলতে না পারলেও সকালে তাকে অচেতন অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসে তার স্ত্রী রেশমা ও শ্বশুরবাড়ির লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই স্ত্রী ও তার পরিবারের সদস্যরা লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে সরে পড়েন।
নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক খান বলেন , আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। সোমবার বিকালে হালিমের শালা এসে  তাকে তাদের বাড়ীতে নিয়ে যায়। এছাড়াও হালিমের স্ত্রী পরকীয়ায আসক্ত ছিল। এরাই এ ঘটনা ঘটিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
ঘটনার পর হালিমের শশুর বাড়ীর লোকজন পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজৈর থানার ওসি মাসুদ খান বলেন, লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক