বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন

IMG_8569

আকাশ আহম্মেদ সোহেলঃমাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুসল্লীরা। মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কুচিয়ামোড়া হাজী আমিরুন্নেছা জামে মসজিদের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ দুইবার সালিশ মেনে স্বাক্ষর করলেও বর্তমানে জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে হালিম মাতুব্বর(৭০), সুজাত মাতুব্বর, রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, ওই মসজিদ কমিটির সভাপতি হাজী লুৎফর রহমান মোল্লা, মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর, স্থানীয় মুসল্লী আঃ রহমান শিকদার, চান মিয়া শিকদার, জয়নাল হাওলাদার, মামুন মাতুব্বর, নুরুল হক ফকির, তোফাজ্জল হাওলাদার, আবু সাইদ মুন্সী, হান্নান মাতুব্বর, সাওন মোল্লা, শাজাহান মাতুব্বর, দিদার মাতুব্বর প্রমুখ।
কুচিয়ামোড়া হাজী আমিরুন্নেছা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী লুৎফর মোল্লা জানান, মসজিদের চলাচলের রাস্তার পাশে সরকারি দুই শতাংশ জায়গার ওপর ডোবা ছিল। ডোবাটি চেয়ারম্যানের সহায়তায় মসজিদ তহবিলের টাকা দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু সেই জায়গার পাশে বাড়ি হওয়ায় এখন জোরপূর্বক দখল করে ঘর তুলতে চায় হালিম মাতুব্বর(৭০), সুজাত মাতুব্বর, রাজীব মাতুব্বর ও রশিদ মাতুব্বরের পরিবারের সদস্যরা। এর আগে দখল করতে চাইলে দুইবার স্থানীয় চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ ফাঁড়িতে সালিশ হয়েছে। তখন সকলে মসজিদের পক্ষে রায় দিলে স্ট্যাম্পে লিখিত হয় এবং তারাও মেনে নিয়ে স্বাক্ষর করেন। তবে এখন তারা কোন কিছুই মানছেন না। আমরা চাই মসজিদের চলাচল রাস্তা যেন উম্মুক্ত থাকে এবং ওই সরকারি জায়গা কেউ যেন দখল করে ঘর তুলতে না পারে।
দখলদাররা দাবি করেন, যাদের ঘরের পাশে সরকারি জায়গা তারাই ভোগ করবে। তাই তারা রান্না ঘর তুলেছেন।
মসজিদের দাতা সদস্য জালাল হোসেন মাতুব্বর বলেন, আমি এই মসজিদের জন্য ২৫ শতাংশ জায়গা দিয়েছি। কিন্তু মসজিদে প্রবেশের রাস্তার পাশে মসজিদের ফান্ডের টাকা দিয়ে ভরাটকৃত জায়গা দখল করতে চায় পাশ্ববর্তী কয়েকজন লোক। এসময় তাদের বাধা দিলে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। পরে তাদেরকে ১০/১১ ফুট একটা ঘর তোলার অনুমতি দেয় পুলিশ। এতে মুসল্লীরা সহমত হয়েছিল। কিন্তু তারা সেটা মেনে নেয় নাই। এখন সরকারের আমাদের দাবি জায়গাটা যেন উন্মুক্ত রাখা হয়, কেউ যেন কোন ঘর তুলতে না পারে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক