শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন
যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন

0e310f9e-8ab1-4456-a89c-c3987788f4b1

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : প্রবাসের মাটিতে নতুন সম্ভাবনার আলো জ্বালিয়ে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মাদারীপুরের কৃতি সন্তান শেখ রিপন। তিনি “Reform Party UK” দলের মনোনয়ন নিয়ে লন্ডনের Barking & Dagenham এলাকার Parsloes Ward থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেখ রিপনের পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা মান্নান শেখ ও মাতা রওশান নারা। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামে। শৈশব-কৈশোর কাটানো এই গ্রামের মাটির টান বুকে নিয়েই ২০০৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। পরবর্তীতে ২০১০ সালে লন্ডনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করে নিজেকে গড়ে তোলেন একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে।
নির্বাচনী প্রচারণায় শেখ রিপন নিজেকে “স্থানীয় মানুষের কণ্ঠস্বর” হিসেবে তুলে ধরে বলেন, মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেই তিনি কাজ করতে চান। একটি শক্তিশালী, নিরাপদ ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তার এই প্রত্যয় ও অংশগ্রহণ ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নতুন আশার সঞ্চার করেছে।
জানা গেছে, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তার প্রচারণা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিভিন্ন মহলে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রবাসের মাটিতে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল। সংশ্লিষ্টদের মতে, শেখ রিপনের এই অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক