বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
ইতালিতে ব্যাগের মধ্যে থেকে বাংলাদেশি যুবকের টুকরো মরদেহ উদ্ধার, গ্রামে শোকের মাতম

ইতালিতে ব্যাগের মধ্যে থেকে বাংলাদেশি যুবকের টুকরো মরদেহ উদ্ধার, গ্রামে শোকের মাতম

IMG_7815

আকাশ আহম্মেদ সোহেল: ইতালিতে সাগর বালা ওরফে অভি (২১) নামে বাংলাদেশি এক যুবকের খন্ড-বিখন্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় একটি কালো ব্যাগের মধ্যে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারকে এই খবরটি জানায় নিহত অভির মামাতো ভাই ইতালি প্রবাসী শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার।
এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে চলছে শোকের মাতম, কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও স্বজনরা। তিনি ওই গ্রামের কৃষক কুমুদ বালার একমাত্র ছেলে। তার পরিবারে বৃদ্ধ বাবা-মা ও দুই বোন রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত আড়াই বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ধারদেনা করে ভূমধ্যসাগর পথে লিবিয়া হয়ে ইতালি যায় অভি। গত দুই বছর যাবত ইতালির স্পোলেটোতে বসবাস করে আসছিলেন তিনি। সেখানেই একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তবে হঠাৎ ইতালির আশ্রয় কেন্দ্র থেকে নিখোঁজ হন। নিখোঁজের কয়েকদিন পর গতকাল (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২ টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকা থেকে একটি কালো ব্যাগে ভর্তি মরদেহটি উদ্ধার করে দেশটির পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পাশ থেকে একটি বৈদ্যুতিক সাইকেল উদ্ধার করা হয়েছে। সাইকেলটি অভি ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।ইতালির পুলিশের ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে স্বজনরা জানায়, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর পর দেহটি টুকরো টুকরো করা হয়েছে। ইতালির পুলিশ অভির নিখোঁজ দেহের অঙ্গপ্রত্যঙ্গ এবং তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তদন্তকারীরা স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন এবং অভির বন্ধু ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। ইতালিতে এমন নৃশংস ও লোমহর্ষক ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ভয় ছড়িয়ে পড়েছে।

নিহত ইতালি প্রবাসী অভির বাবা কুমুদ বালা জানান, আমার একমাত্র ছেলেকে যারাই মেরেছে তাদের শাস্তি চাই। এছাড়াও ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে দাবি আমার ছেলের মরদেহটি যেন বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। ইতালিতে ঘটেছে এই ঘটনা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক