বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
নির্মানাধীন পদ্মা রেল সেতু পরিদর্শনে রেল মন্ত্রী , জুনেই ঢাকা-ভাঙ্গা রেল চালুর ঘোষনা

নির্মানাধীন পদ্মা রেল সেতু পরিদর্শনে রেল মন্ত্রী , জুনেই ঢাকা-ভাঙ্গা রেল চালুর ঘোষনা

84523658-41C3-432D-B191-A85560D4360E

শিব শংকর রবিদাস: পদ্মা রেল সেতুতে রেল ট্রাক কার নিয়ে অগ্রগতি পরিদর্শন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচরের পদ্মা স্টেশন থেকে মন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা রেল ট্রাক কারে চড়ে পদ্মা রেল সেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ যান। পদ্মা সেতুতে রেল নিয়ে পরিভ্রমন করায় এসময় সবাইকে উৎফুল্ল দেখা যায়। এসময় তিনি কর্মরতদের ধন্যবাদ জানান। এসময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম ,প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদ প্রমুখ।

রেল মন্ত্রী বলেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। ভাঙা থেকে পদ্মা সেতু পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।

মন্ত্রী আরো বলেন, কাজ দিনরাত চলমান আছে, কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ কওে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।

এরআগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে করেন মন্ত্রী।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক