বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
পদ্মা রেল সেতু ও রেল লাইন দিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বড় ঋনী করলেন-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

পদ্মা রেল সেতু ও রেল লাইন দিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বড় ঋনী করলেন-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

Shibchar Padma Bridge Railway Open-5

শিব শংকর রবিদাসঃ ঢাকার সাথে দক্ষিনা লের পদ্মা পাড়ে রেল সংযোগ স্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বড় ঋনী করে দিয়েছেন বলে উল্ল্যেখ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরীক্ষামূলক রেল ট্রায়াল সম্পন্নের লক্ষে মঙ্গলবার ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে মাওয়া রেল স্টেশনে এসে রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি পৌছায়। পরে মাওয়া স্টেশনে রেল মন্ত্রীর প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীফ হুইপ এসব কথা বলেন। ভাঙ্গা স্টেশন থেকে ফিতা কেটে ৭ বগি বিশিষ্ট একটি আন্তঃনগর অত্যাধুনিক ট্রেনে উঠেন রেল মন্ত্রীসহ অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ফরিদপুর ৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আব্দুস সোবাহান গোলাপ এমপি, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। সকাল থেকেই রেলপথ সংলগ্ন এলাকাজুড়ে ছিল সাজ সাজ রব। এদিন দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে ভাঙ্গা জংশন, শিবচরের ২টি স্টেশন পদ্মা সেতু হয়ে বিকেল ৩ টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ট্রাক কার ও ৭ বগি বিশিষ্ট অত্যাধুনিক ট্রেনটি। সেখানে এক প্রেস ব্রিফিং করেন রেলমন্ত্রী।

এসময় চীফ হুইপ আরো বলেন, আগে নৌপথে আমাদের যোগাযোগ ছিল। বঙ্গবন্ধুর সময় এ অ লের মানুষের স্বপ্ন ছিল সড়ক পথের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের পদ্মা সেতুর দাবী ছিল। পদ্মা সেতু দক্ষিনা লের মানুষের অর্থনৈতিক মুক্তির সেতু। মাননীয় প্রধান মন্ত্রীর কাছে রেললাইনের দাবীও আমরা কোনদিন করিনি। এটা আমাদের কখনো স্বপ্নও ছিল না। তাই আজকে যে রেল সংযোগ হয়েছে এটা আমাদের অর্থনৈতিক ও সামাজিক দুই দিকেই উন্নতি হবে।

নূর-ই-আলম চৌধুরী বলেন, দক্ষিনা লের মানুষের বিশাল একটি অংশ ঢাকায় বসবাস করে। তাদের ছেলে মেয়েরা ঢাকাতে পড়াশোনা করে। আজকে এই রেল সংযোগের কারনে তারা কিন্তু এলাকায় ফিরে আসবে। তাদের ছেলে মেয়েরাও কিন্তু বাড়িতে থেকেই ভাল প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পাবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে অনেক বড় ঋনী করে দিলেন। তিনি আমাদেরকে অনেক বড় একটি উপহার দিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক