বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
শিবচরে দূর্গা পূজার আগেভাগেই নিরাপত্তা গ্রহন, চীফ হুইপের পরিদর্শনের দিন দেশসেরা আয়োজনের প্রস্তুতি

শিবচরে দূর্গা পূজার আগেভাগেই নিরাপত্তা গ্রহন, চীফ হুইপের পরিদর্শনের দিন দেশসেরা আয়োজনের প্রস্তুতি

0

প্রদ্যুৎ কুমার সরকারঃ শিবচরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যেগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবার পূজার আগেভাগেই পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এবার পূজাতেও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শনের কথা রয়েছে। সেদিন সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এর কনসার্টসহ দেশসেরা আয়োজনের প্রস্তুতির কথা জানান পূজা পরিষদ নের্তৃবৃন্দ।

জানা যায়, আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন , পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দ ও পূজারীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা ১২ টায় শিবচর থানায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করে পুলিশ প্রশাসন। সভা দুটিতে এ বছর পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। মন্ডপগুলোতে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। পৃথক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রব্বানী হোসেন, ওসি সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক শংকর ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি স্বপন রায়, প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক