বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি ও জাতীয় পার্টি রাষ্ট্রপতিসহ সাংবিধানিক ও গুরুত্বপূর্ন পদগুলোতে স্বাধীনতা বিরোধীদের বসিয়েছিল-  চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

বঙ্গবন্ধু হত্যার পর বিএনপি ও জাতীয় পার্টি রাষ্ট্রপতিসহ সাংবিধানিক ও গুরুত্বপূর্ন পদগুলোতে স্বাধীনতা বিরোধীদের বসিয়েছিল-  চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

Shibchar Chief Whip 16 december Program

শিবচর প্রতিনিধিঃ জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি ও জাতীয় পার্টি আমাদের দেশে রাষ্ট্রপতিসহ সাংবিধানিক ও সম্মানের গুরুত্বপূর্ন পদগুলোতে স্বাধীনতা বিরোধীদের বসিয়েছিল। আমরা দেখেছি প্রধানমন্ত্রীর মত গুরুত্বপূর্ন পদে তারা স্বাধীনতা বিরোধীদের বসিয়েছে। সংসদ একটি পবিত্র জায়গা। সেখানের সম্মানীয় একটি পদ স্পীকার। সেখানেও তারা স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বসিয়েছে। শুধু স্বাধীনতার বিপক্ষের শক্তিই নয় যারা সরাসরি বিরোধীতা করেছিল তাদেরকেও রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদে বসানো হয়েছিল। এরপর বঙ্গবন্ধুর হত্যাকারী যারা তাদের শুধু বিদেশী রাষ্ট্রদূত করেই নয় ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর তাদের বিরোধী দলের নেতাও করা হয়েছিল।

শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন। এরআগে চীফ হুইপ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক কর্মসূচীতে যোগ দেন চীফ হুইপ । এসকল কর্মসূচীতে জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক